ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

আজও ১১ ঘণ্টা কারফিউ শিথিল

ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে আজ মঙ্গলবার  ১১ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। এদিন সকাল ৭টা থেকে বিকাল ৬টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীসহ সারাদেশে সংহিতা শুরু হলে শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত কারফিউ জারি করে সরকার। এরপর অনির্দিষ্টকাল কারফিউ বাড়ানো হয়। যদিও প্রতিদিনই কয়েক ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হচ্ছে।

শনিবার রাতে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, রবিবার, সোমবার ও মঙ্গলবার ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে কারফিউ চলবে। তবে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এ ছাড়া বাকি জেলাগুলোর কারফিউয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন।

ads
ads
ads

Our Facebook Page

↑